'রাইজিং সান' হোটেলের সুনাম পুনরুদ্ধার করতে হোটেল কর্তৃপক্ষ যে ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: রাইজিং সান' হোটেলের সুনাম পুনরুদ্ধার করতে হোটেল কর্তৃপক্ষ যে ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার যথার্থ। তারা গ্রাহকদের জন্য কাস্টমাইজেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয়। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন করে। উদ্দীপকে 'রাইজিং সান' কুয়াকাটার একটি নামকরা হোটেল। এটি ব্যাপক জনপ্রিয় থাকলেও সম্প্রতি হোটেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লক্ষ্য করল যে, কুয়াকাটায় আগের তুলনায় পর্যটক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং নতুন নিয়োগ প্রাপ্ত কিছু কর্মীর অদক্ষতার কারণে হোটেলটির নিয়মিত গ্রাহকরা পূর্বের ন্যায় প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই হোটেল কর্তৃপক্ষ তাদের পূর্বের সুনাম পুনরুদ্ধার করতে তাদের নিয়মিত গ্রাহকদের জন্য এবং প্রত্যেকের আলাদা চাহিদা অনুযায়ী স্বতন্ত্র সেবা দেওয়ার ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিল। প্রত্যেকের আলাদা চাহিদা অনুযায়ী স্বতন্ত্র সেবা প্রদান কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতাকে প্রকাশ করে। ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও কাস্টমাইজেশন ব্যবস্থা গ্রহণ করে, যা তাদের সুনাম পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। তাই আমার মতে, হোটেলের সুনাম পুনরুদ্ধার করতে কাস্টমাইজেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
'রাইজিং সান' হোটেলের সুনাম পুনরুদ্ধার করতে হোটেল কর্তৃপক্ষ যে ব্যবস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর