উদ্দীপকে উল্লিখিত জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ের কোন উৎপাদনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ের মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত। দেশের সকল মানুষ দেশের ভেতরে ও বাইরে একটা নির্দিষ্ট অর্থবছরে সাধারণত ১ বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। এটি একটি নির্দিষ্ট সময়ে গণনা করতে হয়। শুধু চলতি বছরের পণ্য বা সেবাকর্মই মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, GDP যেহেতু দেশের অভ্যন্তরের উৎপাদনকে নির্দেশ করে সে কারণে প্রবাসীদের উপার্জিত অর্থ GDP-তে অন্তর্ভুক্ত হয় না। জহির দরিদ্র পরিবারের সন্তান। এসএসসি পাসের পর ইেেলকট্রিকাল কাজের প্রশিক্ষণ গ্রহণ করে, ফলে সিঙ্গাপুরে একটি ভালো কোম্পানিতে চাকরি পায়। তার বেতন কাঠামো ভালো সে প্রতিমাসে তার বেতনের একটা অংশ দেশে প্রেরণ করে। উদ্দীপকে জহির বাংলাদেশের ছেলে তবে ভৌগোলিকভাবে সে এখন দেশের বাইরে অবস্থান করছে। তাই তার আয় মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জহিরের আয় একটি দেশের সামষ্টিক পর্যায়ের কোন উৎপা…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

