'X [গণিত] দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন পরিমাপের সঠিকতা মূল্যায়ন কর।
উত্তর: 'X [গণিত] দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন পরিমাপ সঠিক নয়। কারণ এতে দ্বৈত গণনার সমস্যা রয়েছে। দ্বৈত গণনার সমস্যা বলতে জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে একই উৎপাদন একাধিকবার হিসাবভুক্ত হওয়ার ফলে জাতীয় উৎপাদন ও জাতীয় আয় অনেক বেড়ে যাওয়াকে বোঝায়। ফলে জাতীয় আয়ের সঠিক চিত্র পাওয়া যায় না। যেমন কৃষক গম উৎপাদন করল। ফ্লাওয়ার মিল তা থেকে আটা তৈরি করল। বেকারিগুলো তা থেকে রুটি বা পাউরুটি তৈরি করল। এখন প্রত্যেকের উৎপাদিত পণ্যের বাজারমূল্য যদি হিসাবে নেওয়া হয় তবে দেখা যাবে একই পণ্য আরও দুইবার মূল্যায়িত হয়েছে। এ সমস্যা জাতীয় আয় গণনার একটা প্রধান অন্তরায়। উদ্দীপকে দেখা যায়, 'X [গণিত] দেশের জনগণের উৎপাদনের পরিমাণ ১০৫০ কোটি টাকা এবং বিদেশিদের উৎপাদনের পরিমাণ ৫০ কোটি টাকা। এক্ষেত্রে চালের ও গমের উৎপাদন এবং পাউরুটির উৎপাদনের পরিমাণ পৃথকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু পাউরুটি উক্ত চাল ও গম থেকেই তৈরি করা হয়, অর্থাৎ একই পণ্য এক্ষেত্রে দুইবার মূল্যায়িত হয়েছে। ফলে মোট উৎপাদনের পরিমাণ বেশি দেখানো হয়েছে যদিও প্রকৃত উৎপাদনের পরিমাণ আরো কম। এ সমস্যাটিই দ্বৈত গণনার সমস্যা নামে পরিচিত। পরিশেষে বলা যায়, 'X [গণিত] দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ নির্ণয়ে দ্বৈত গণনার সমস্যা প্রকাশ পায়। অর্থাৎ X দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন পরিমাপ সঠিক নয়।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
'X দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন পরিমাপের সঠিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


