জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: জাতীয় উৎপাদন হিসাবের ক্ষেত্রে একই উৎপাদন একাধিকবার হিসাবভুক্ত হওয়াকে দ্বৈত গণনা বলে। দ্বৈত গণনার ফলে জাতীয় উৎপাদন ও জাতীয় আয় অনেক বেড়ে যায়। অর্থাৎ জাতীয় আয়ের সঠিক চিত্র পাওয়া যায় না। যেমন- কৃষক গম উৎপাদন করল। ফ্লাওয়ার মিল তা থেকে আটা তৈরি করল। বেকারিগুলো তা থেকে রুটি বা পাউরুটি তৈরি করল। এখন প্রত্যেকের উৎপাদিত পণ্যের বাজারমূল্য যদি হিসাবে নেওয়া হয় তবে দেখা যাবে একই পণ্য আরও দুইবার মূল্যায়িত হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর


