GDP কীভাবে পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বা GDP বলে। GDP হলো দেশের অভ্যন্তরের মোট উৎপাদন। এক্ষেত্রে একটি দেশের অধিবাসী হোক বা না হোক দেশের অভ্যন্তরে উৎপাদন করলেই তা GDP এর অন্তর্ভুক্ত হবে। GDP পরিমাপ করতে একটি নির্দিষ্ট সময়ে বিশেষ করে এক বছরে একটি দেশের অভ্যন্তরে বসবাসরত সকল মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারের ব্যয় যোগ করতে হয় । GDP পরিমাপের সূত্র হলো— GDP = C + 1 + G যেখানে, C = ভোগ ব্যয়; I = বিনিয়োগ ব্যয়: G = সরকারি ব্যয় (ভোগ + বিনিয়োগ)
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
GDP কীভাবে পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর


