সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে একটি দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা উৎপাদন হচ্ছে তার পরিমাণ নির্ধারণ এবং এর গতি-প্রকৃতি বিশ্লেষণ করাকে বোঝায়। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে অথবা এককভাবে বা আলাদা আলাদাভাবে অর্থনীতির বিষয়ে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থাকে সামগ্রিকভাবে আলোচনা করাই সামষ্টিক অর্থনীতির বিষয়। এর মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট উৎপাদন, মোট ভোগ, মোট বিনিয়োগ ইত্যাদি এর বিষয়বস্তু।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
সামষ্টিক পর্যায়ের উৎপাদন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর

