উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো অর্থনীতির কোন পর্যায়ের উৎপাদনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো অর্থনীতির সামষ্টিক পর্যায়ের উৎপাদনকে নির্দেশ করে। কোনো দেশে সামষ্টিকভাবে কোন খাতে কতটা পণ্য ও সেবা উৎপাদন হচ্ছে তা নির্ণয় এবং গতি বিশ্লেষণকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলে। বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যক্রমের আলোচনাই সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এক্ষেত্রে একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয়ে আলোচনা না করে দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা আলোচনা করা হয়। উদ্দীপকে বলা হয়েছে, কোনো দেশের উৎপাদন সম্পর্কে ধারণা লাভের জন্য মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এ সকল ধারণার মাধ্যমে উক্ত দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে অবগত হওয়া যায় এবং তার গতি-প্রকৃতি বিশ্লেষণ করা যায়; যা সামষ্টিক পর্যায়ে উৎপাদনের অন্তর্গত। তাই বলা যায়, উল্লেখিত বিষয়গুলো অর্থনীতির সামষ্টিক পর্যায়ের উৎপাদনকে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো অর্থনীতির কোন পর্যায়ের উৎপাদনকে নির্দেশ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

