"উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো যেকোনো দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয়ের নির্ণায়ক”- এ বক্তব্যের যথার্থ মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো যেকোনো দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয়ের নির্ণায়ক" বক্তব্যটি যথার্থ। কোন দেশের জাতীয় আয়ের সাথে উক্ত দেশের জনসংখ্যাকে ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে। কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা মাথাপিছু আয়ের মাধ্যমে জানা যায়। যে দেশের জনগণের মাথাপিছু আয় যত বেশি সে দেশ তত উন্নত। কোনো দেশের উৎপাদন সম্পর্কে ধারণা লাভের জন্য মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা কোনো বিশেষ খাতের আয় বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির উপরও তার ধনাত্মক প্রভাব পড়ে এবং জনগণের মাথা পিছু আয়ও বৃদ্ধি পায়। উদ্দীপকের উক্ত তথ্যের মাধ্যমে প্রকাশ পায় যে মাথাপিছু আয় হ্রাস ও বৃদ্ধির জন্য ব্যষ্টিক অর্থনীতিরও প্রভাব রয়েছে। ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদন একত্র করেই তা সামষ্টিক পর্যায়ে আয় নির্ণয় হয়। যার সাথে মাথাপিছু আয় নির্ভর করে। সাধারণভাবে কৃষি, শিল্প এবং সেবা এ তিনটি খাতকে উৎপাদনের খাত হিসেবে বিবেচনা করা হয়। এ তিনটি খাতে পৃথকভাবে উৎপাদনের পরিমাণ কীরূপ হচ্ছে তা নির্ণয় করাকে ব্যষ্টিক উৎপাদন বলে। আবার এগুলোকে যখন মোট কৃষি খাত, মোট শিল্প খাত, মোট সেবা খাত ইত্যাদি ভাগে ভাগ করার পর সামগ্রিকভাবে জাতীয় উৎপাদন খাতে এনে বিবেচনা করা হয় তখন তাকে সামষ্টিক উৎপাদন বলে। উদ্দীপকেও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা বিশেষ খাতের আয় বৃদ্ধি সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলে। পরবর্তীতে উক্ত সামষ্টিক আয়ের মাধ্যমে দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয় করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলো যে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয়ের নির্ণায়ক।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো যেকোনো দেশের জনগণের মাথাপিছু আয় নির্ণয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

