স্ট্যান্ডার্ড ব্যাগ লি, প্রাথমিক পর্যায়ে কোন ধরনের পণ্য ডিজাইনকে গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: স্ট্যান্ডার্ড ব্যাগস লি: প্রাথমিক পর্যায়ে পণ্যের ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইনকে গুরুত্ব দিয়েছে। যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। উদ্দীপকে স্ট্যান্ডার্ড ব্যাগস লি. দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদন করে আসছে। সম্প্রতি তারা একটি দীর্ঘস্থায়ী ব্যবহারযোগ্য ব্যাগ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে যাতে অনেকগুলো চেম্বার আছে এবং প্রয়োজনানুসারে ছোট-বড় করা যায়। এখানে দেখা যাচ্ছে, তারা তাদের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে এর ব্যবহার ও কার্যকারিতা বৃদ্ধি করেছে। পণ্যের এই কার্যকারিতা বৃদ্ধি ব্যবহারিক ডিজাইনের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
স্ট্যান্ডার্ড ব্যাগ লি, প্রাথমিক পর্যায়ে কোন ধরনের পণ্য ডিজাইনকে গু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

