পণ্য ডিজাইনের পর্যায় উল্লেখপূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির স্বল্প সংখ্যক ব্যাগ তৈরির সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিষ্ঠানটির স্বল্পসংখ্যক ব্যাগ তৈরি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের অন্তর্ভুক্ত। চূড়ান্তভাবে পণ্য উৎপাদনের পূর্বে এরূপ স্বল্প পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি যৌক্তিক। পণ্যকে চূড়ান্তভাবে বাজারে ছাড়ার আগে স্বল্প পরিমানে পণ্য উৎপাদন করে বাজার যাচাই করাকে পরীক্ষামূলক উন্নয়ন বলে। উক্ত পর্যায় পণ্যের বাজার চাহিদা সম্পর্কে ধারণা প্রদান করে। পরবর্তীতে তা ইতিবাচক সাড়া ফেললে প্রতিষ্ঠান চূড়ান্ত উৎপাদনে অগ্রসর হয়। উদ্দীপকে স্ট্যান্ডার্ড ব্যাগস লি. দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদন করে আসছে। সম্প্রতি তারা পণ্যের ব্যবহারিক ডিজাইন ব্যবহার করে একটি নতুন ডিজাইনের ব্যাগ উৎপাদন করে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত ব্যাগের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে স্বল্পসংখ্যক ব্যাগ উৎপাদন করবে বলে চিন্তা করছে। তারা স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে পণ্যের মান যাচাই করতে চাচ্ছে যা পরীক্ষামূলক উৎপাদন পর্যায়কে নির্দেশ করে। পরীক্ষামূলক উৎপাদন পর্যায়টি অতীব গুরুত্বপূর্ণ একটি পর্যায়। কেননা পণ্যের চূড়ান্ত বাজারজাতকরণ এই পর্যায়ের ওপর নির্ভর করে। উক্ত পর্যায়ে যদি পণ্যটি ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলেই পণ্যটি পরবর্তী পর্যায়ে প্রবেশ করে। আবার উক্ত পর্যায় অনুসরণ না করে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করা। হলে পণ্যটি যদি ক্রেতারা গ্রহণ না করে তখন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। এজন্যই পণ্য চূড়ান্তভাবে উৎপাদন করার আগে তার পরীক্ষামূলক উৎপাদনের প্রয়োজন হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
পণ্য ডিজাইনের পর্যায় উল্লেখপূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

