পণ্য ডিজাইন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য উৎপাদন করার পূর্বেই পণ্যের আকার-আকৃতি, রং, ওজন, মোড়কসহ বিভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। পণ্য ডিজাইন উন্নতমানের ও আকর্ষণীয় হলে উক্ত পণ্যের প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়। পণ্য ডিজাইন পণ্যের উপযোগ ও কার্যকারিতা বৃদ্ধি করে। বিক্রয় বৃদ্ধি করে বাজার সম্প্রসারণ ও প্রতিযোগিতা মোকাবিলা করে। পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে যেমন সাহায্য করে তেমনি মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। তাই উৎপাদকের বিক্রয় বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সঠিক পণ্য ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 4 : সামষ্টিক পর্যায় উৎপাদন · সৃজনশীল
পণ্য ডিজাইন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর

