উদ্দীপকে উল্লেখিত 'কিউ ট্রাভেলস' কতৃক গৃহীত উদ্যোগ কোন ধারণাকে গুরুত্ব দিয়েছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি 'কিউ ট্রাভেলস ' কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতার ধারণা কি গুরুত্ব দিয়েছে। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করাই হলো ক্রেতা কেন্দ্রিকতা। বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে ক্রেতা কেন্দ্রিকতা বলে। এক্ষেত্রে উৎপাদক ও সেবা দানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কীকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয় ফলে ক্রেতা উৎপাদক বা সেবাদানকারীর ওপর সন্তুষ্ট থাকে। উদ্দীপকে 'কিউ ট্রাভেল' ঢাকা হতে কক্সবাজার এসি বাস সার্ভিস চালু করে। এতে তাদের ২০ শতাংশ টিকেট অবিক্রীত থেকে যায়। বর্তমানে তারা ভোক্তাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী এসি নন এসি বাস সার্ভিস এর ব্যবস্থা করে যাতে সব ধরনের ক্রেতার কাছে তাদের গ্রহণযোগ্যতা পায়। প্রথমে তারা নিজস্ব সিস্টেমে চলতো পরবর্তীতে তারা ক্রেতাকে গুরুত্ব দিয়ে তাদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়া শুরু করল ফলে গ্রাহক সন্তুষ্টি অর্জনের সক্ষম হয়েছে। আর গ্রাহক সন্তুষ্টি বিধান করতে পারলে যে কোন ব্যবসায়ের ক্ষেত্রেই সুনাম অর্জন করা সম্ভব হয়। তাই সার্বিকভাবে বলা যায় 'কিউ ট্রাভেলস' কাস্টমাইজেশন ধারণাকে গুরুত্ব দিয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'কিউ ট্রাভেলস' কতৃক গৃহীত উদ্যোগ কোন ধারণাকে গুরু…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর