'পণ্য স্পর্শনীয়'। ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল দৃশ্যমান ও বস্তুগত উপাদান মানুষের অভাব মেটাতে সক্ষম এবং বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়, তাকে পণ্য বলে। পণ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর স্পর্শনীয়তা বা বস্তুগত রূপ। অর্থাৎ, পণ্য বা দ্রব্যকে খালি চোখে দেখা যায় এবং হাত দিয়ে স্পর্শ করা যায়। এর নির্দিষ্ট আকার, ওজন ও আয়তন আছে এবং এটি জায়গা দখল করে। এছাড়া অর্থের বিনিময়ে এর মালিকানাও পরিবর্তনযোগ্য। যেমন— বই, কলম, আসবাবপত্র ইত্যাদি। যেহেতু পণ্য একটি বস্তুগত উপাদান এবং একে বাহ্যিকভাবে অনুভব ও স্পর্শ করা সম্ভব, তাই বলা হয় 'পণ্য স্পর্শনীয়'।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
'পণ্য স্পর্শনীয়'। ব্যাখ্যা কর।
উত্তর