উদ্দীপকে উল্লিখিত চিত্রে (?) চিহ্নিত স্থানে কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে (?) চিহ্নিত স্থানে 'সেবা'-কে নির্দেশ করা হয়েছে। যে সকল অদৃশ্যমান কাজ, সুবিধা বা তৃপ্তি মানুষের অভাব মেটাতে সক্ষম এবং যা কোনো বস্তুগত মালিকানা সৃষ্টি করে না, তাকে সেবা বলে। পণ্য থেকে সেবাকে আলাদা করার জন্য এর চারটি স্বতন্ত্র বা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো: ১. অস্পর্শনীয়তা (Intangibility) ২. অবিচ্ছিন্নতা (Inseparability) ৩. বৈসাদৃশ্যতা (Variability) ৪. নশ্বরতা (Perishability) উদ্দীপকের চিত্রে আমরা দেখতে পাই, চারটি বৈশিষ্ট্য কেন্দ্রবিন্দু (?) কে নির্দেশ করছে। সেবাকে ধরা বা ছোঁয়া যায় না, তাই এটি অস্পর্শনীয়। সেবাকে সেবা প্রদানকারীর কাছ থেকে আলাদা করা যায় না বলে এটি অবিচ্ছিন্ন। ব্যক্তি ও সময়ভেদে সেবার মান ভিন্ন হয়, যা এর বৈসাদৃশ্যতা তুলে ধরে। এছাড়া সেবাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা যায় না, যা এর নশ্বরতা বা পচনশীলতা নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের চিত্রে উল্লেখিত এই চারটি বৈশিষ্ট্যই সেবার মৌলিক বৈশিষ্ট্যকে তুলে ধরে, তাই নিঃসন্দেহে বলা যায় (?) চিহ্নিত স্থানটি 'সেবা'-কেই নির্দেশ করছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রে (?) চিহ্নিত স্থানে কী নির্দেশ করে? ব্যাখ্য…
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর