মি P এর প্রয়োজনীয় ফ্রিজটি বিপণনের ভাষায় কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।.
উত্তর: মি. P এর ফ্রিজ বিপণনের ভাষায় শপিং পণ্য। তা নিচে ব্যাখা করা হলোঃ যে ভোগ্য পণ্য ক্রেতারা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী অনেক সময় নিয়ে, বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন বৈশিষ্ট্য তুলনা করে কেনে তাকে শপিং পণ্য বলে। এ জাতীয় পণ্য সাধারণত ঘন ঘন কিনতে হয় না, বরং বিভিন্ন উৎসব বা আয়োজন উপলক্ষে কেনা হয়। এগুলোর এককপ্রতি মূল্য তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়ে থাকে । যেমন: পোশাক-পরিচ্ছদ, গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, অলংকার ইত্যাদি। উদ্দীপকে মি. P সীমিত আয়ের একজন কর্মচারী। সামান্য বেতনে বেশ হিসেব করে তাকে সংসার চালাতে হয়।তথাপি আসন্ন কোরবানি ইদ উপলক্ষে তিনি কিস্তিতে একটি ফ্রিজ ক্রয়ের মনস্থির করলেন।ইদের একমাস বাকি থাকলেও তিনি বিভিন্ন শো রুমে গিয়ে নানান ধরনের ফ্রিজ দেখছেন, কোন মডেলটি তার জন্য উপযুক্ত হবে তা ভাবছেন। উদ্দীপক পর্যালোচনা করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, মি. P এর প্রয়োজনীয় ফ্রিজটি বিপণনের ভাষায় শপিং পণ্য।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
মি P এর প্রয়োজনীয় ফ্রিজটি বিপণনের ভাষায় কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।.
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর