"কাস্টমাইজেশন এর যথাযথ ব্যবহারেই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কারণ"- বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, কাস্টমাইজেশন এর যথাযথ ব্যবহারই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কারণ এই বিষয়টির সাথে আমি একমত। কাস্টমাইজেশন বলতে প্রত্যেক ক্রেতার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বাজারজাতকরণ কর্মকাণ্ড গ্রহণ করাকে বোঝায়। বিশেষভাবে কাস্টমাইজেশন বলতে বোঝায় কোন ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করে তার সরবরাহ করা। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। অর্থাৎ বলা চলে, কোন বিশেষ ক্রেতা বা ক্রেতা গুষ্টিকে প্রাধান্য দিয়ে তাদের চাহিদা ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট বাজারে বিশেষ ধরনের পণ্য সরবরাহ করার কৌশল হলো কাস্টমাইজেশন। উদ্দীপকে হোটেল অফরিন পর্যটকদের চাহিদা অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেন, ক্রেতাদের ইচ্ছা অনুযায়ী সকল ব্যবস্থা করেন। যা কাস্টমাইজেশনের মধ্যে পড়ে। তাই বলা যায় যে, "কাস্টমাইজেশন এর যথাযথ ব্যবহারেই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল কারণ "।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"কাস্টমাইজেশন এর যথাযথ ব্যবহারেই হোটেল আফরিনের সাফল্য অর্জনের মূল ক…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর