উদ্দীপকে উল্লিখিত ব্যাবসায়টি কোন খাতের অন্তর্গত?ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়ীটি সেবা খাতের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয়, অর্থাৎ যা অদৃশ্য, মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে, তাকে সেবা খাত বলে। সেবা খাত মূলত সেবা প্রদান করে থাকে, কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। খুচরা বিক্রয়, ব্যাংক, বিমা, হোটেল, রিয়েল স্টেট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, কম্পিউটার সেবা, বিনোদন, প্রচার মাধ্যম, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ইত্যাদি কাজ সেবাখাতের অন্তর্ভুক্ত। সেবাখাত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। উদ্দীপকে দেখা যায়, রাম,রহিম,সুমন তিন বন্ধু মিলে একটি সফটওয়্যার কোম্পানি চালু করেন। তারা দেশি-বিদেশি অনেক ডাটা সংগ্রহ করার কাজে দক্ষ কর্মী নিয়োগ ও মাধ্যমিক প্রযুক্তি ব্যবহার করেন। তাদের এই মাধ্যমে ভোক্তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেন। যা সেবা খাতের অন্তর্গত। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাবসায়টি কোন খাতের অন্তর্গত?ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর