বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতাকেন্দ্রিক হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ,তত্তাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হল উৎপাদন ব্যবস্থাপনা। বর্তমান উৎপাদন ব্যবস্থা হলো ক্রেতাকেন্দ্রিক। ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতাকেন্দ্রিক হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর