উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় খাতের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি সেবাখাতের সাথে জড়িত। যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না। উদ্দীপকে মিসেস লাবীবা ঢাকার উত্তরায় একটি বিউটি পার্লার স্থাপন করেন। তিনি সেখানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী চুল কাটাসহ পার্লারের যাবতীয় কাজ সম্পন্ন করেন। তার বিউটি পার্লারটির কার্যক্রম ব্যবসায়ের সেবাখাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি সেবাখাতের সাথে জড়িত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় খাতের সা…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর