উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: ডাড টেইলারিং প্রতিষ্ঠানটি সেবা খাতের অন্তর্ভুক্ত। সেবা হলো কোনো কাজ বা সুবিধা যা স্পর্শ করা যায় না, কিন্তু মানুষের প্রয়োজন ও অভাব পূরণ করে। চিকিৎসা সেবা, আইনী সহায়তা ইত্যাদি সেবার অন্তর্ভুক্ত। ডাড টেইলারিং জগতে এক সুপরিচিত নাম। প্রতিষ্ঠানটি আধুনিক ডিজাইনের কমপ্লিট স্যুট তৈরি করার জন্য ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছে। এজন্য জনাব মিথুন তার নিজের জন্য একটি কমপ্লিট স্যুট তৈরি করতে এ টেইলারিং শপে যান। টেইলারিং প্রতিষ্ঠানটি তার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী স্যুটটি তৈরি করবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো উৎপাদিত পণ্য নেই। ক্রেতারাই কাপড় সরবরাহ করে। প্রতিষ্ঠানটি শুধু সরবরাহকৃত কাপড় দিয়ে ক্রেতাদের পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করে। অর্থাৎ পোশাক তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তাকে এক ধরনের সুবিধা প্রদান করে। তৈরিকৃত স্যুট হতে প্রাপ্ত সুবিধা বা উপযোগ দেখা যায় না, স্পর্শ করা যায় না, যা সেবার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই ডাড টেইলারিং এর ব্যবসায়টি সেবা খাতের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত? ব্য…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর