উল্লেখিত পণ্যটি কোন ধরনের ভোগ্য পণ্য ব্যাখ্যা কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যটি ভোগ্য পণ্যের অন্তর্গত জরুরি পণ্য । ক্রেতারা নিজেদের ব্যক্তিগত বা ব্যবহারিক ভোগের জন্য যা ক্রয় করে, তাকে ভোগ্যপণ্য বলে। অতি প্রয়োজনীয় এবং আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে সকল পণ্যের গুনাগুন ও মূল্য বিবেচনা না করেই ক্রেতারা তাৎক্ষণিকভাবে ক্রয় করে তাকে জরুরি পণ্য বলে। যেমন- বৃষ্টির দিনে ছাতা, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স সার্ভিস এবং বিশেষ পরিস্থিতিতে গাড়ি ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, মিস আফসানা অফিসে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে হসপিটালে ভর্তি করে ডাক্তার ব্যবস্থাপত্রে কিছু ঔষধ লিখে বাসায় পাঠিয়ে দেন। এখানে দেখা যায় তিনি অসুস্থ হয়ে পড়লে খুব জরুরিভাবে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কিছু ওষুধ লিখে দেন যা ভোগ্য পণ্যের অন্তর্গত জরুরি পণ্য।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উল্লেখিত পণ্যটি কোন ধরনের ভোগ্য পণ্য ব্যাখ্যা কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর