মর্ডান ডেন্টাল কেয়ার এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোগীদের দন্ত চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমির কোন যুগ অনুসরণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: "মর্ডান ডেন্টাল কেয়ার" এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোগীদের দন্ত চিকিৎসা সেবা সরবরাহের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমের আধুনিক যুগকে অনুসরণ করে। অধিক মানসম্মত পণ্য উৎপাদনের জন্য এবং ব্যবস্থাপনা কাজকে কার্যকর করার জন্য উৎপাদন ক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেট সহ উন্নত প্রযুক্তির ব্যবহারের সময় কালকে আধুনিক যুগ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে উৎপাদন ক্ষেত্রে বিভিন্ন আধুনিক পদ্ধতি যেমন- waiting line model, program evolution and review technique, linear programming, critical path method, schedule marketing প্রভৃতি ব্যবহার করা হয়। ৭০ দশকের দিকে কম্পিউটার প্রযুক্তির উদ্ভাবনের পর আশির দশকে শিল্প উন্নত দ্রব্য উৎপাদনের আধুনিক শক্তি হিসেবে জাপানিরা ভূমিকা পালন করে। তাদের ব্যবহৃত আধুনিক পদ্ধতির মধ্যে just in time (JIT) উল্লেখযোগ্য। এরপরই ৯০ দশকে ইন্টারনেট ছাড়া বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকে দেখা যায়, মর্ডান ডেন্টাল কেয়ার ঢাকার একটি প্রতিষ্ঠিত দন্ত চিকিৎসা কেন্দ্র। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোগীদের দন্ত চিকিৎসা সেবা সরবরাহে উন্নত যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন কম্পিউটারাইজড পদ্ধতির সহায়তা নিয়ে থাকে। এখানে তারা বিভিন্ন কম্পিউটার ব্যবহার করেছে, যা উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমের আধুনিক যুগের নির্দেশ করে। তাই বলা যায়, মর্ডান ডেন্টাল কেয়ার এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোগীদের দন্ত চিকিৎসা সেবা সরবরাহের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগকে অনুসরণ করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
মর্ডান ডেন্টাল কেয়ার এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোগীদের দন্ত চিকিৎসা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর