"মর্ডান ডেন্টাল কেয়ারের পূর্বের মতো মানসম্মত সেবা প্রদানের ব্যর্থতার জন্য সেবার একটি বৈশিষ্ট্য দায়ী"- উক্তিটির তাৎপর্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মডার্ন ডেন্টাল কেয়ার এর পূর্বের মতো মানসম্মত সেবা প্রদানের ব্যর্থতার জন্য দায়ী হলো সেবার নশ্বরতা । যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মানুষের অভাব পূরণের সক্ষম তাকে সেবা বলা হয়। সেবার নশ্বরতা বলতে বোঝায় সেবা ক্ষণস্থায়ী। অর্থাৎ সেবাকে পরবর্তীতে সংরক্ষণ করা যায় না। তাই এর বৈশিষ্ট্য হচ্ছে পচনশীলতা। সেবা উচ্চমাত্রায় নশ্বর বা পচনশীল। তবে সেবার চাহিদা বেশি থাকলে পচনশীলতা তেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। কিন্তু সমস্যা হচ্ছে সেবার চাহিদা খুব বেশি মাত্রায় উঠানামা করে। বিভিন্ন মৌসুমে, মাসে, সপ্তাহে এমন কি প্রতি ঘন্টায় সেবার চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে। সেবার নশ্বরতা বলতে বোঝায় পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য সেবাকে সংরক্ষণ করা যায় না। উদ্দীপকে দেখা যায়, মর্ডান ডেন্টাল কেয়ার ঢাকার একটি প্রতিষ্ঠিত দন্ত চিকিৎসা কেন্দ্র। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোগীদের দন্ত চিকিৎসা সেবা সরবরাহে উন্নত যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন কম্পিউটারাইজড পদ্ধতির সহায়তা নিয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি সুনাম বৃদ্ধি পাওয়ায় রোগের সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রতিষ্ঠানটি রোগীদের পূর্বের ন্যায় মানসম্মত সেবা প্রদানের ব্যর্থ। এখানে তারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকলেও তারা শেষ আবার টিকে সংরক্ষণ করে পরবর্তীতে রোগীদেরকে প্রদান করতে পারেন না। এজন্যই অধিক রোগী বেড়ে যাওয়ার পরেও তারা রোগীদেরকে সেবা দিতে পারেন না। আর এর কারণ হচ্ছে সেবার একটি বৈশিষ্ট্য নশ্বরতা। তাই বলা যায়, মর্ডান ডেন্টাল কেয়ারের পূর্বের মত মানসম্মত সেবা প্রদানে ব্যর্থতার জন্য সেবার নশ্বরতা দায়ী।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"মর্ডান ডেন্টাল কেয়ারের পূর্বের মতো মানসম্মত সেবা প্রদানের ব্যর্থত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর