উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক, সেবার কোন বৈশিষ্ট্যের কারণে তাদের আস্থা অর্জন করতে পারছে না বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছে না। সেবা প্রদানকারী ব্যক্তি বা বস্তু থেকে সেবাকে পৃথক করা যায় না। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথে ভোগ ও ব্যবহার করতে হয়। সেবা প্রদানকারী ব্যক্তি বা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না। উদ্দীপকে ডা. এস কে নারায়ণ একজন শিশু বিশেষজ্ঞ। তিনি খিলগাঁয়ে "নিরাপদ শিশু" নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এখানে মনোরোম পরিবেশ অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও অন্যান্য কর্মীদের মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরপরেও রোগীর অভিভাবকের মনে সংশয় থাকে এ প্রতিষ্ঠান থেকে কাঙ্খিত চিকিৎসা সেবা পাবেন কিনা? এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন তথ্য উপস্থাপন করে রোগীদের আস্থা অর্জনের চেষ্টা করেন। উদ্দীপকে দেখা যাচ্ছে, ডাক্তার রোগীকে হাসপাতালে যে চিকিৎসা দিচ্ছে । কিন্তু সেবার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সেবা প্রদানকারী ব্যক্তি থেকে সেবাকে পৃথক করা যায় না। এতে সব সময় যথাসময়ে সেবা পাওয়া যায় না,যা উদ্দীপকের রোগীদের মনে সংশয় সৃষ্টি করছে। তাই বলা যায়, উল্লেখিত চিকিৎসক সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছে না।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক, সেবার কোন বৈশিষ্ট্যের কারণে তাদের আস্থা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর