তুমি কি মনে করো শুধু কাস্টমাইজেশনের জন্য কারণেই হোটেল সিগালের সুনাম বৃদ্ধি পেয়েছে? তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি কাস্টমাইজেশনের কারণেই হোটেল সিগালের সুনাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ কোন ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করে পণ্য সরবরাহ করা হলে তাকে কাস্টমাইজেশন বলে। এক্ষেত্রে পনের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ও মোড়কীকরণ ইত্যাদি কে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। উদ্দীপকে লক্ষণীয় "হোটেল সিগাল" দেশি বিদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। সমুদ্র সৈকতের কাছে অবস্থিত হওয়ার কারণে এটির গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইতালি থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে এই হোটেলে উঠেছে। হোটেল কর্তৃপক্ষ তাদের পছন্দমত সেবা প্রদান করায় শিক্ষার্থীরা উপকৃত হয় বলেই হোটেলের নাম দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। হোটেল ঠিক রে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী সেবা প্রদান করেছে যা কাস্টমাইজেশন নামে পরিচিত। পরিশেষে বলা যায়, তাদের স্বতন্ত্র চাহিদা পূরণ করে অর্থাৎ কাস্টমাইজেশনের কারণেই হোটেল সিগালের সুনাম বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
তুমি কি মনে করো শুধু কাস্টমাইজেশনের জন্য কারণেই হোটেল সিগালের সুনাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর