কাস্টমাইজেশন এর ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। সাধারণত অটোমোবাইল, বড় বড় যন্ত্রপাতি তৈরি, উড়োজাহাজ তৈরি, কেমিক্যাল সামগ্রী উৎপাদন, ফ্যাশন হাউজের জন্য বিশেষ পোশাক তৈরি প্রভৃতি কাস্টমাইজেশন এর প্রয়োগ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
কাস্টমাইজেশন এর ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর