“মান সম্মত দ্রব্য মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে তুমি কি একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি তুলে ধরো
উত্তর: “মানসম্মত দ্রব্য মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে”- উক্তিটির সাথে ম্যাকমত। মান হলো পণ্যের অন্তর্নিহিত গুণাবলী। পণ্য সেবার মানের মধ্যে কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্য অথবা সেবার মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাকে মানসম্মত পণ্য বলা হয়। উদ্দীপকে দেখা যায়,ভোলা জেলার এপেক্স সমবায় সমিতি একটি দুগ্ধ খামার গড়ে তুলে এক হামারে গাভীর পাশাপাশি মহিষ পালন করা হয়।খামারের উৎপাদিত দুধের মান অক্ষুন্ন রেখে প্যাকেটজাত তরল দুধ ও মহিষের দুধের দধি দক্ষিণাঞ্চলে সরবরাহ করেন। মানসম্মত দুধ ও দধি বিধায় এর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠানের সফলতা দেখি নতুন নতুন খামার গড়ে তোলায় স্থানীয়রা উৎসাহিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে, এপেক্স সমিতি পণ্যের চাহিদা বৃদ্ধি ও অন্যান্য প্রতিষ্ঠানের উক্ত ব্যবসায়ী উৎসাহিত হওয়ার জন্য মূল কারণ হলো মানসম্মত পণ্য উৎপাদন। দেশীয় বা আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী পণ্য বাসে বা সঠিক ও মানসম্মত বলে গণ্য হলে তাকে মানসম্মত পন্য বলা হয়। মানুষের মধ্যে পণ্য একদিকে যেমন ভোক্তা সন্তুষ্টির নিশ্চিত করে অন্যদিকে তেমনি উৎপাদক কেউ চিন্তা মুক্ত রাখে। মানসম্মত পণ্য উৎপাদনের ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন, স্থায়ী ক্রেতা সৃষ্টি, বিক্রিয় বৃদ্ধি, ব্যবসায়িক সুনাম অর্জন, ব্যবসার সম্প্রসারণ সহ ক্রেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও মানসম্মত দুধ ও দধি উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। তাই বলা যায়, মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
“মান সম্মত দ্রব্য মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর