উদ্দীপকে উল্লিখিত নতুন নতুন ডিজাইনের কাপড় উৎপাদনের পরামর্শ দেওয়ার কারণ কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নতুন নতুন ডিজাইনের কাপড় উৎপাদনের পরামর্শ দেওয়ার কারণ হচ্ছে চাহিদা পরিবর্তনের প্রবণতা। পণ্য উৎপাদনের পূর্বে তার আকার আকৃতি, রং , গুনাগুন ও বৈশিষ্ট্য ইত্যাদি নির্ধারণ করা কে পণ্য ডিজাইন বলে। উদ্দীপকে জলিল একজন টেক্সটাইল প্রকৌশলী। তিনি কপোতাক্ষ টেক্সটাইলে উৎপাদন ব্যবস্থা খুবই হিসেবে যোগদান করেন। তিনি ক্রেতাদের চাহিদা পর্যালোচনা করে নতুন নতুন ডিজাইনের কাপড় উৎপাদনের পরামর্শ দেন। জলিল ক্রেতাদের চাহিদা পর্যালোচনা করে দেখলেন তাদের চাহিদা পরিবর্তনের প্রবণতা রয়েছে। ক্রেতাদের গতানুগতিক ডিজাইন বাদ দিয়ে নতুন নতুন ডিজাইনের কাপড়ের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে। তাই তাদের পরিবর্তিত চাহিদার কথা বিবেচনা করে তিনি নতুন ডিজাইনের কাপড় উৎপাদনের পরামর্শ দেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নতুন নতুন ডিজাইনের কাপড় উৎপাদনের পরামর্শ দেওয়ার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর