উদ্দীপকে মি. মনিরের ঘোষণাটি উৎপাদনশীলতার কোন গুরুত্ব নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. মনিরের ঘোষণাটি উৎপাদনশীলতার কার্য সন্তুষ্টি বৃদ্ধি গুরুত্বটি নির্দেশ করে। কি পরিমান পণ্য উৎপাদন করতে কি ধরনের ব্যয় করতে হবে তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা বৃদ্ধি প্রতি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া কোন বিকল্প নেই। উদ্দীপকে মি. মনির "ভিশন ওয়াচ" নামের একটি ঘড়ি কারখানায় একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা দেন যে, যে সকল কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ঘড়ি উৎপাদন করতে পারবে তাদেরকে প্রতি মাসে অতিরিক্ত ১০ হাজার টাকা বোনাস প্রদান করা হবে। এখানে দেখা যাচ্ছে, মি. মনির কর্মীদের কাজের সন্তুষ্টি প্রদানের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করার চেষ্টা করছেন। উক্ত কাজের মাধ্যমে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অগ্রসর হবে। এতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে যা উৎপাদনশীলতার কার্য সন্তুষ্টির গুরুত্ব কে প্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে মি. মনিরের ঘোষণাটি উৎপাদনশীলতার কোন গুরুত্ব নির্দেশ করে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর