উৎপাদন বৃদ্ধি ও কর্মীদের উদ্দীপনা সৃষ্টিতে ব্যবস্থাপনার কোন কাজটি ভূমিকা রেখেছে বলে তুমি মনে কর?
উত্তর: উৎপাদন বৃদ্ধি ও কর্মীদের উদ্দীপনা সৃষ্টিতে উৎপাদন ব্যবস্থাপনার কর্মীদের মনবল উন্নয়ন কাজটি ভূমিকা রেখেছে বলে আমি মনে করে। চূড়ান্ত পণ্য তৈরীর উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন, প্রেষণা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী কে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনার কাজ অত্যন্ত বিস্তৃত। দক্ষ ও বিশেষায়িত উৎপাদন ব্যবস্থাপনা পণ্যের মান নিয়ন্ত্রণ করে সাফল্য অর্জনের সাহায্য করে। উদ্দীপকে মি. মনির "ভিশন ওয়াচ" নামের একটি ঘড়ি কারখানায় একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা দেন যে, যে সকল কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ঘড়ি উৎপাদন করতে পারবে তাদেরকে প্রতি মাসে অতিরিক্ত ১০ হাজার টাকা বোনাস প্রদান করা হবে। ফলে প্রথম মাসে টার্গেট পরিমান কোন উৎপাদন করতে অনেকেই সমর্থ্য হলো। উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হল কর্মীদের মনোবল উন্নয়ন। পুরস্কার ঘোষণা, উৎসাহ মূলক মজুরি প্রদান এবং সৌহার্দ্যপূর্ণ তথ্যাবধান এর মাধ্যমে কর্মীদের মনোবল উন্নয়ন করা যায়। উদ্দীপকেও মনির এ সকল উদ্দীপনা মূলক কাজ সম্পাদন করে কর্মীদের মনোবল উন্নয়ন করে। ফলে অনেকেই টার্গেট পরিমাণ পণ্য উৎপাদন করতে সমর্থ হয়
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উৎপাদন বৃদ্ধি ও কর্মীদের উদ্দীপনা সৃষ্টিতে ব্যবস্থাপনার কোন কাজটি ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর