উৎপাদন পরিকল্পনা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য উৎপাদন করার পূর্বে কে,কখন, কিভাবে এবং কি পরিমান পণ্য উৎপাদন করবে তা আগে থেকেই চিন্তা করাকে উৎপাদন পরিকল্পনা বলে। যে কোন ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা অত্যন্ত জরুরি। পরিকল্পনা ছাড়া কে,কিভাবে কাজ করবে তা নির্ধারিত থাকে না। ফলে উক্ত কাজ বাস্তবায়ন সম্ভব হয় না। একইভাবে উৎপাদনের ক্ষেত্রেও উৎপাদন পরিকল্পনা দরকার। উৎপাদন পরিকল্পনার মাধ্যমে উৎপাদনের আগাম সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উক্ত পরিকল্পনা অনুযায়ী সকল উপকরণ একত্র করা ও নিয়ন্ত্রণ করা হয়। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপনার সকল কাজ সম্পাদনের জন্য উৎপাদন পরিকল্পনা প্রয়োজন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উৎপাদন পরিকল্পনা কেন প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর