রুমার প্রতিষ্ঠানের জন্য তার কাজটি কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর?
উত্তর: রুমার প্রতিষ্ঠানের জন্য তার কাজটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ তার কাজটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, সংগঠন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী কে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি অংশ যা উৎপাদনে ব্যবহার হয়। পণ্যের উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা মোকাবেলা, রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কাজে উৎপাদন ব্যবস্থাপনার সঠিক বাস্তবায়নের প্রয়োজন হয়। উদ্দীপকে রুমা একটি ফ্যাশন হাউসে উৎপাদন করে তার মূল্য নির্ধারণ করেন। ফ্যাশন পণ্যের কাঁচামাল ক্রয় থেকে শুরু করে ডিজাইন ও চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত যাবতীয় কাজের তিনি পরিকল্পনা, তাত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে থাকেন। এক্ষেত্রে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজে তার অবদান রয়েছে। তার কাজে কোন সমস্যা দেখা দিলে সামগ্রিক উৎপাদনকার যে ব্যাঘাত ঘটবে। তাই বলা যায়, রুমার প্রতিষ্ঠানে তার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক বিশ্বমানের উৎপাদন ব্যবস্থাপনায় অবশ্যই দক্ষ উৎপাদন ব্যবস্থাপকের প্রয়োজন। উৎপাদন ব্যবস্থাপক তার দক্ষতার সাথে সম্পাদন করতে পারলে তা শুধু প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করে তাই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, প্রতিযোগিতা মোকাবেলা, পন্য ডিজাইন, রপ্তানি উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সহায়তা করে। তাই আধুনিক উৎপাদন ব্যবস্থাপনায় রুমার মতো একজন দক্ষ উৎপাদন ব্যবস্থাপকের অবদান প্রতিষ্ঠানের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
রুমার প্রতিষ্ঠানের জন্য তার কাজটি কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর