"উদ্দীপকে দৃশ্যকল্প -২ এ কাস্টমাইজেশনই জনাব রায়হানের তৈরিকৃত পণ্যের বিক্রয় বৃদ্ধির মূল কারণ। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প -২ এ কাস্টমাইজেশনই জনাব রায়হানের তৈরিকৃত পণ্যের বিক্রয় বৃদ্ধির মূল কারণ বক্তব্যটির সাথে আমি একমত। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন, তৈরি ও বন্টন করার কাজ হল ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের ক্ষেত্রে পণ্যকে উৎপাদক তাদের নিজস্ব মান ও আকার ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। কাস্টমাইজেশনের মাধ্যমে গ্রাহক যে ধরনের পণ্য পছন্দ করে ফরমায়েশ দিয়ে থাকে প্রতিষ্ঠান সে অনুযায়ী পণ্য তৈরি করে থাকেন। ফলে পণ্য ক্রেতাদের পছন্দ মত হয় এবং ক্রেতারা সহজেই তার ক্রয় করতে আগ্রহী হয়। উদ্দীপকে জনাব রায়হান বেতের বিভিন্ন আসবাবপত্র তৈরি করে থাকেন। এসব জিনিসপত্র তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী রং ও ডিজাইন করে থাকেন। ক্রেতারা তার পণ্য নিয়ে বেশ সন্তুষ্ট হওয়ায় তার বিক্রয় বেড়ে যায়। কারণ প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে পারছে,বৃদ্ধি পাচ্ছে। তারা যদি ক্রেতাদের নিকট থেকে তাদের স্বতন্ত্র চাহিদা সম্পর্কে তথ্য নেন এবং একেবারে তাদের পছন্দমত পণ্য তৈরি করে, যা ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন কে প্রকাশ করে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করে থাকে। তাই বলা যায়,দৃশ্যকল্প -২ এ কাস্টমাইজেশনই জনাব রায়হানের পণ্যের বিক্রয় বৃদ্ধির মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"উদ্দীপকে দৃশ্যকল্প -২ এ কাস্টমাইজেশনই জনাব রায়হানের তৈরিকৃত পণ্যে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর