"উৎপাদনশীলতা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারায় উদ্দীপকে জনাব জামালের সফলতার মূল কারণ"-তুমি কি একমত? যুক্তি দেখাও।
উত্তর: উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারায় উদ্দীপকের জনাব জামালের সফলতার মূল কারণ - উক্তিটির সাথে আমি একমত । উৎপাদন এবং উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। একটি প্রতিষ্ঠান কতটুকু দক্ষতার সাথে তার কার্যসম্পাদন করে তা নির্ভর করে তার উৎপাদনশীলতার ওপর। যে প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা যত বেশি সে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতাও তত বেশি। জনাব জামাল একটি গার্মেন্টসের মালিক। তিনি উন্নত মানের কাপড়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কর্মীদের উচ্চ প্রেষণা প্রদান করে এবং গুণগত মানসম্পন্ন টি শার্ট তৈরিতে সক্ষম হন আর এসব টি-শার্ট দেশি-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করে লাভবান হন। এখানে দেখা যাচ্ছে উৎপাদনশীলতার যেসব চ্যালেঞ্জ রয়েছে যেমন :নিম্ন মনোবল, প্রযুক্তি ও কারিগরি জ্ঞান এর অভাব, অভাব। এসব চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। যার ফলে দেশের ও বিদেশী সকল ক্রেতারাই তার প্রতি সন্তুষ্ট। উৎপাদনশীলতার ওপর প্রতিষ্ঠানের মুনাফার বিষয়টি জড়িত। উৎপাদনশীলতার চ্যালেঞ্জ সমূহ হলো দক্ষ কর্মীর অভাব, নিম্ন মনোবল ও উন্নত প্রযুক্তি, কারিগরি জ্ঞান এর অভাব, উন্নত কাঁচামালের অভাব, কঠোর সরকারি নিয়ম কানুন ইত্যাদি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিষ্ঠানকে তার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হয়। জনাব কামাল এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য উন্নত মানের কাপড়, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কর্মীদের উচ্চ প্রেষণার প্রধান সহ সকল কাজ সম্পাদন করেন যা উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়তা করে। তাই বলা যায়, উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারাই উদ্দীপকে জনাব জামালের সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
"উৎপাদনশীলতা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারায় উদ্দীপকে জনাব জামালের স…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর