জনাব হালিম কী উৎপাদন করে পণ্য নাকি সেবা? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হালিম পণ্য উৎপাদন করছেন। যা দেখা যায়, স্পর্শ কারা যায়, জায়গা দখল করে এবং মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে পণ্য বলে। পণ্য হলো দৃশ্যমান কোনো বস্তু। এ বস্তুগুলোকে আমরা স্পর্শ করতে পারি। এছাড়া এর নির্দিষ্ট আকার আছে এবং এগুলোর মালিকানা হস্তান্তরযোগ্য। উদ্দীপকের জনাব হালিম তার বাড়ির নিচতলায় একটি রেস্টুরেন্ট চালু করেন। রেস্টুরেন্টটিতে তিনি বিভিন্ন ধরনের খাবার বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি যা বিক্রয় করছেন তা একটি দ্রব্য বা পণ্য। যা দেখা যায়, স্পর্শ করা যায়, যার আয়তন আছে এবং জায়গা দখল করে। আবার তিনি তা অর্থের বিনিময়ে বিক্রয় করছেন অর্থাৎ এর মালিকানা পরিবর্তনযোগ্য। এ সকল বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় তিনি তার রেস্টুরেন্টে যা বিক্রয় করছেন তা একটি পণ্য।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
জনাব হালিম কী উৎপাদন করে পণ্য নাকি সেবা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর