দ্রব্যকে কীভাবে সেবা থেকে আলাদা করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল দৃশ্যমান বস্তু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে দ্রব্য বলে। আবার যে সকল অদৃশ্যমান বিষয় মানুষের অভাব পূরণ করতে পারে তাকে সেবা বলে। দ্রব্য ও সেবা দুটিই মানুষের অভাব পূরণ করলেও কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের আলাদা করা যায়। যেমন দ্রব্য দৃশ্যমান হলেও সেবা অদৃশ্যমান, দ্রব্যের মালিকানা পরিবর্তন হলেও সেবার মালিকানা পরিবর্তন করা যায় না। আবার দ্রব্যকে উৎপাদনকারী থেকে আলাদা করা গেলেও সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। এ সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্রব্যকে সেবা থেকে আলাদা করা যায়।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দ্রব্যকে কীভাবে সেবা থেকে আলাদা করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর