উদ্দীপকে উল্লিখিত জনাব ইমনের 'ফাইভ স্টার' হোটেলটি কোন ধরনের সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব ইমনের 'ফাইভ স্টার' হোটেলটি পর্যটন সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ের অন্তর্ভুক্ত। বর্তমানে উন্নত দেশগুলোতে সেবা খাতকে অধিক গুরুত্ব দেওয়ার কারণে এর প্রবৃদ্ধি বাড়ছে। সাম্প্রতিক সময়ে উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও সেবা খাতের ব্যাপক উন্নয়ন ও প্রবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। এগুলোর মধ্যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, বিনোদন খাত, পর্যটন খাত অন্যতম। এক্ষেত্রে পর্যটন খাতের অন্তর্ভুক্ত হলো বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, ফাইভ স্টার হোটেল ইত্যাদি। উদ্দীপকের কক্সবাজার পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত। এই কক্সবাজারকে কেন্দ্র করে জনাব ইমন সমুদ্রের নিকটবর্তী একটি ফাইভ স্টার' হোটেল তৈরি করেন। গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানে তিনি তার হোটেলের মধ্যেই বিভিন্ন ধরনের সেবা চালু করেন। এরূপ সেবা পর্যটন খাতের অন্তর্গত; যা সেবা খাতের প্রবৃদ্ধিকে নির্দেশ করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত মি. ইমনের ফাইও হোটেলটি সেবা খাতের প্রবৃদ্ধি পর্যায়ের অন্তর্গত পর্যটন খাত।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ইমনের 'ফাইভ স্টার' হোটেলটি কোন ধরনের সেবা খা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর