সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে ডাঃ রুহুল আমীনের ভূমিকা বিশ্লেষণ কর ।
উত্তর: সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে ডা. রুহুল আমিনের ভুমিকা বিদ্যমান। উৎপাদনের যে খাতে কোনো দৃশ্যমান বস্তু উৎপাদন না করে এমন কিছু বিষয় উৎপাদন করে যে মানুষের জীবনকে সহজ ও আরামদায়ক করে তোলে তাকে সেবা খাত বলে। বর্তমান বিশ্বায়নের যুগে সেবা খাতের প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে আমীন একজন ডাক্তার। তিনি তার ডাক্টারি সেবা প্রদান করে দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেন। যার ফলে দেশে চেম্বারে রোগী দেখার সাথে সাথে বিদেশেও তিনি সেবা প্রদান করে থাকেন। তার প্রদত্ত সেবাটি সেবার স্বাস্থ্যখাতের অন্তর্গত হাসপাতাল, ডেন্টাল, নার্সিং ইত্যাদি সব ধরনের চিকিৎসা স্বাস্থ্য সেবা। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাদ্য অন্যতম। বর্তমানে স্বাস্থ্য তে ব্যাপক পরিবর্তন এসেছে। উন্নত বিশ্বের মতো বর্তমানে আমাদের দেশেও যক্ষ্মা, ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দেখা দেওয়া হচ্ছে। আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। একটা দেশের অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদির সাথে পাল্লা দিয়ে দেশের সেবাখাতের উৎপাদন বাড়ে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও ২০১৭-২০১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সেবা খাতের অবদান ছিল ৫২.১৮%। অর্থাৎ ডা. রুহুল আমীনের প্রদত্ত সেবাটি সামগ্রিক সেবা খাতের প্রতি অবদান রাখছে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে ডাঃ রুহুল আমীনের ভূমিকা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর