দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চিত্রে ? চিহ্নিত স্থানে সেবার কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর চিত্রে চিহ্নিত অংশে সেবার নশ্বরতা বা পচনশীলতা বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। যে সকল অদৃশ্যমান বিষয় মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে সেবা বলে।সেবার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য তা দ্রব্য থেকে আলাদা। সেবা দেখতে না পাওয়া গেলেও তার প্রবৃত্তির হার বর্তমানে অনেক বেশি।সেবার চারটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা একে দ্রব্য থেকে আলাদা হিসেবে চিহ্নিত করে। উদ্দীপকের চিত্রে সেবার বৈশিষ্ট্য দৃশ্যমান । কিন্তু চিত্রে একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে ফাঁকা ঘরে প্রশ্নবোধক চিহ্ন প্ৰদান করা হয়েছে। যা সেবার অন্যতম বৈশিষ্ট্য নশ্বরতা বা পচনশীলতাকে ইঙ্গিত করা হয়েছে।সেবা সর্বাপেক্ষা পচনশীল বিষয়।সেবা যখন প্রদান করা হয় তখনই তা গ্রহণ করতে হয়। পরবর্তীতে গ্রহণ করা বা সেবা সংরক্ষণ করে রাখার কোন উপায় নেই। তাই সেবাকে পচনশীল বলা হয়। উদ্দীপকে প্রদানকৃত অদৃশ্যমানতা, অবিচ্ছেদ্যতা ও বৈসাদৃশ্যতার মতোই পচনশীলতাও একটি বৈশিষ্ট্য যা সেবাকে দ্রব্য থেকে ভিন্নভাবেপ্রকাশ করে।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চিত্রে ? চিহ্নিত স্থানে সেবার কোন বৈশিষ্ট্যে…
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব আজিম বনানীতে 'খাবার বাড়ি'নামে একটি হোটেল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে মানসম্মত খাবার সরবরাহ করা হয়। এছাড়া হোটেলটিতে বিশেষ শ্রেণির ভোক্তার জন্য বিশেষ বিশেষ সুবিধা প্রদান করা হয় এবং তাদের রুচি ও পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটিতে দেশি ও বিদেশি কাস্টমারের উপস্থিতি বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠানটি দ্রæত সময়ের মধ্যে অধিকতর মুনাফা অর্জনে সক্ষম হয়।Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর