দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চিত্রে ? চিহ্নিত স্থানে উৎপাদন ব্যবস্থাপনার কোন ঐতিহাসিক পটভ‚মির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চিত্রে প্রশ্ন চিহ্নিত স্থানে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমির শিল্পবিপ্লব পরবর্তী যুগের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। ১৮৫০-১৯৫০ সাল পর্যন্ত সময়কে শিল্পবিপ্লব পরবর্তী যুগ বলা হয়। উক্ত সময়ে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগ শুরু হয়। এছাড়া গ্যান্ট চার্ট, গতি সূত্র প্রয়োগ শিল্পবিপ্লব পরবর্তী যুগেই ব্যবহার শুরু হয়। উদ্দীপকে চিত্রে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট নির্দেশনপূর্বক একটি যুগের অংশে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। ১৭৫০ সালের পরবর্তী সময় ইংল্যান্ডে শিল্পবিপ্লব সংঘটিত হয়। যার দরুন ১৭৫০-১৮৫০ সালের সময়কে শিল্পবিপ্লবের প্রাথমিক যুগ বলা হয়। এর পর উৎপাদন ব্যবস্থাপনায় আরো বিকাশ লাভ করে থাকে শিল্পবিপ্লব পরবর্তী যুগ বলা হয়। ১৮৫০-১৯৫০ সালের সময়কাল এ যুগের অন্তর্গত। উক্ত যুগে এফ. ডব্লিউ টেইলর, হেনরি এল প্যান্ট ওয়ালটন শিহর্টসহ বিভিন্ন গবেষক অবদান রাখেন। তাদের অবদানের মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক, গ্যান্ট চার্ট আবিষ্কার, পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ ইত্যাদি ।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চিত্রে ? চিহ্নিত স্থানে উৎপাদন ব্যবস্থাপনার …
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : জনাব ইহ্সান বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনায় প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অধিকতর কার্যকর ও মানসম্মত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়।Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর