উদ্দীপকে উল্লিখিত মি. সফিক কী উৎপাদন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. সফিক সেবা উৎপাদন করছেন। সেবা হলো অদৃশ্যমান সুবিধা বা কাজ, যা মানুষের অভাব পূরণ করতে পারে। এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা যায় না। এর জন্য এক পক্ষ অন্য পক্ষকে বিনিময়মূল্য দিতে রাজি থাকে। সেবাদানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। উদ্দীপকের মি. সফিক একজন স্বনামধন্য আইনজীবী। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আইনি সাহায্য দেন। এক্ষেত্রে মি. সফিকের প্রদত্ত আইনি সাহায্য দেখা যায় না। এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেও রাখা যায় না। শুধু আইনি সাহায্য গ্রহণকারীরাই এর উপকারিতা অনুভব করতে পারে। তারা এর জন্য ফি বা বিনিময় মূল্য দেয়। এসব বৈশিষ্ট্য সেবার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং, উদ্দীপকের মি. সফিক সেবা উৎপাদন করেছেন।
HSC Marketing 1st Paper Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 5 : উৎপাদন ব্যবস্থাপণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. সফিক কী উৎপাদন করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর