উদ্দীপকে উল্লিখিত আবু জাফরের বিলটি কোন ধরনের দলিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আবু জাফরের বিলটি হলো পে-অর্ডার। পে-অর্ডার হচ্ছে এমন একটি দলিল যেটা একটি ব্যাংককে তৃতীয় কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দেয়। ব্যাংকের যে শাখা বরাবর এটি ইস্যু করা হয় সেই শাখাই এটি পরিশোধ করে। প্রাপক যে নিশ্চিতভাবেই অর্থপ্রাপ্ত হবে এ বিষয়ে তাকে আশ্বস্ত করার জন্য অর্থ প্রদানকারী পক্ষ ব্যাংক থেকে পে-অর্ডার সংগ্রহ করে প্রাপককে তা প্রদান করে। উদ্দীপকে আবু জাফর চাকরির আবেদনের ফি প্রদান করার জন্য IDLC লি. এর অনুকূলে মেঘনা ব্যাংক থেকে একটি দলিল সংগ্রহ করে। উক্ত প্রতিষ্ঠানের ঠিকানায় দলিলটি পাঠিয়ে দেয়। তবে দলিলটি মেঘনা ব্যাংক ব্যতীত অন্যকোনো ব্যাংকে ভাঙানো যাবে না। তাই বলা যায়, আবু জাফরের ব্যবহৃত বিলটি হলো পে-অর্ডার।
HSC Finance 2nd Paper Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবু জাফরের বিলটি কোন ধরনের দলিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর