কোম্পানি নিবেদিতার নামে কোন ধরনের প্রমাণপত্র ইস্যু করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানি নিবেদিতা রহমানের নামে যে প্রমাণপত্র ইস্যু করেছে তা হলো একটি শেয়ার ওয়ারেন্ট। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের পূর্ণমূল্য পরিশোধের জন্য শেয়ারগ্রহিতাকে যে দলিল দেয় তাই শেয়ার ওয়ারেন্ট। এ দলিলে শেয়ারমালিকের নাম লিখা থাকে না। শুধু শেয়ারের নামিক মূল্য ও ক্রমিক নম্বর উল্লেখ থাকে। এ দলিল অর্পণের মাধ্যমে হস্তান্তর করা যায়। উদ্দীপকে নিবেদিতা রহমান একজন শেয়ার ব্যবসায়ী। শেয়ার কেনা- বেচার মাধ্যমে তিনি মুনাফা অর্জন করেন। তিনি একটি পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারের জন্য পূর্ণমূল্য পরিশোধ করেন। এতে কোম্পানি তার নামে একটি প্রমাণপত্র ইস্যু করে। সাধারণত শেয়ারের পূর্ণমূল্য পরিশোধের জন্য শেয়ার ওয়ারেন্ট ইস্যু করা হয়। এটি শেয়ারের মালিকের জন্য শেয়ার ক্রয়ের প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকের কোম্পানি নিবেদিতা রহমান নামে একটি শেয়ার ওয়ারেন্ট ইস্যু করেছে।
HSC Finance 2nd Paper Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল · সৃজনশীল
কোম্পানি নিবেদিতার নামে কোন ধরনের প্রমাণপত্র ইস্যু করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর