জনাব হাবীবের নাম দলিলের উপরিভাগে না থাকার পরও ব্যাংক কি দলিলটি বাট্টাকরণ করবে? যুক্তি প্রদর্শন কর।
উত্তর: জনাব হাবিবের নাম দলিলের উপরিভাগে না থাকার পরও ব্যাংক থেকে দলিলটি বাট্টাকরণ করা যাবে। যথানিয়মে একহাত থেকে অন্যহাতে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তরগ্রহীতা এর বৈধ মালিকানা বা স্বত্ব লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। হস্তান্তরযোগ্য দলিলের প্রাপক তার প্রয়োজন অনুসারে দলিলটি ব্যাংকের মাধ্যমে ভাঙাতে পারেন। উদ্দীপকে জনাব ইকবাল তার দেনাদার মি. আবদালের নিকট পাওনা ২০,০০০ টাকার বিপরীতে একটি দলিল প্রস্তুত করেন যার অর্থ ২ মাস পর জনাব জাভেদ পাবে। দলিলে মি. আবদালের স্বাক্ষর গ্রহণ করে জনাব ইকবাল তা জনাব জাভেদকে দিলেন। জনাব জাভেদ তা গ্রহণ করে জনাব হাবিবকে দিলেন। তখন জনাব হাবিব তা তার ব্যাংক হিসাব থেকে বাট্টাকরণ করতে চাইলে তিনি তা করতে পারেন। বিনিময় বিলের ধারক ব্যাংকে বিল বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থ পেয়ে থাকেন। অর্থাৎ মেয়াদপূর্তির পূর্বে বিলের অনুমোদনগ্রহীতা বিলটি ব্যাংকে ভাঙাতে পারেন। উদ্দীপকে জনাব জাভেদ বিলটিতে স্বাক্ষর দিয়ে জনাব হাবীবকে অনুমোদনবলে প্রাপক করেন। অতএব, এ দলিলের অর্থ জনাব হাবিব তার ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেন।
HSC Finance 2nd Paper Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল · সৃজনশীল
জনাব হাবীবের নাম দলিলের উপরিভাগে না থাকার পরও ব্যাংক কি দলিলটি বাট্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর