"উদ্দীপকে উল্লিখিত মি. কবিরের দলিলটির ব্যবসায়িক উপযোগিতা বেশি"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. কবিরের দলিলটি হলো ব্যাংক ড্রাফ্ট। ব্যাংক ড্রাফক্টের ব্যবসায়িক উপযোগিতা বেশি- উক্তিটি যথার্থ। ব্যাংক ড্রাফ্ট হলো অর্থ পরিশোধের একটি আদেশ যা এক ব্যাংক কর্তৃক অপর ব্যাংকের উদ্দেশ্যে বা নিজ ব্যাংকের শাখার উদ্দেশ্যে নেওয়া হয়। একস্থান থেকে অন্যস্থানে নিরাপদে, কম খরচে ও অল্প' সময়ে যেকোনো অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য ব্যাংক ড্রাফ্ট ব্যবহৃত হয়। ব্যাংক ড্রাফ্ট গ্রাহক সংশ্লিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় ফিসহ টাকা জমা দিলে ব্যাংক এরূপ দলিল প্রদান করে। উদ্দীপকে মি. কবির মেঘনা ব্যাংকের মতিঝিল শাখা হতে ব্যবসায়িক প্রয়োজনে একটি আর্থিক দলিল সংগ্রহ করেন। দলিলটি চট্টগ্রামের আগ্রাবাদের পদ্মা ব্যাংকের শাখায় ভাঙানোর জন্য উপস্থাপন করে। মেঘনা ব্যাংক পদ্মা ব্যাংকের এই শাখাকে উক্ত টাকা প্রদানের আদেশ প্রদান করে। অর্থাৎ ব্যাংকের এক শাখা কর্তৃক প্রতিনিধি ব্যাংককে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে বলে মি. কবিরের ব্যবহৃত দলিলটি ব্যাংক ড্রাফ্ট। ব্যাংক ড্রাফ্ট দেশে-বিদেশে সর্বত্র ব্যবহৃত হয়। সকল ধরনের মানুষ দেশে-বিদেশে অর্থ প্রেরণে এর ব্যবহার করায় এর সার্বজনীনতা ব্যাপক। আবার এর সাহায্যে স্বল্প খরচে ও অল্প সময়ে একস্থান থেকে অন্যস্থানে অর্থ নিরাপদে প্রেরণ করা যায়। তাই মি. কবিরের ব্যবহৃত দলিল অর্থাৎ ব্যাংক ড্রাফক্টের ব্যবসায়িক উপযোগিতা বেশি।
HSC Finance 2nd Paper Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত মি. কবিরের দলিলটির ব্যবসায়িক উপযোগিতা বেশি"- বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর