উদ্দীপকে উল্লিখিত দুই টাকা এবং একশ টাকার নোট দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২ টাকার নোটটি হলো সরকারি নোট এবং ১০০ টাকার নোটটি হলো ব্যাংক নোট। বাংলাদেশে প্রচলিত সরকারি নোটগুলো হলো ১, ২ ও ৫ টাকার নোট। সরকারের অর্থ মন্ত্রণালয় এ নোট ইস্যু করে। অন্যদিকে বড় অঙ্কের নোটগুলো (১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১,০০০ টাকা) হলো ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমতি নিয়ে এ নোট ইস্যু করে-। উদ্দীপকের বর্ণনা অনুসারে, ২ টাকার নোটগুলোতে 'বাংলাদেশ ব্যাংক' লেখা নেই। তবে ১০০ টাকার নোটে 'বাংলাদেশ ব্যাংক' লেখা আছে। মূলত ব্যাংক নোটে 'বাংলাদেশ ব্যাংক' লেখা থাকে কিন্তু সরকারি নোটে এ ধরনের লেখা থাকে না। তাই বলা যায়, ২ টাকার নোটগুলো সরকারি নোট এবং ১০০ টাকার নোটগুলো হলো ব্যাংক নোট। উদ্দীপকের ২ টাকার নোটটি একটি সরকারি নোট হওয়ায় এর উপরে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' লিখা আছে। এটি সাধারণত কম মূল্যমানের হয়। ফলে এর ব্যবহার সীমিত। অন্যদিকে ১০০ টাকার ব্যাংক নোটগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত। তাই এর উপরে 'বাংলাদেশ ব্যাংক' লেখা থাকে। তাছাড়া সরকারি নোটে অর্থ সচিব স্বাক্ষর করলেও ব্যাংক নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্বাক্ষর করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সরকারি নোটটি অন্যান্য ব্যাংক নোট থেকে সম্পূর্ণ আলাদা।
HSC Finance 2nd Paper Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 5: হস্তান্তরযোগ্য ঋণের দলিল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুই টাকা এবং একশ টাকার নোট দুটির তুলনামূলক বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর