ব্যাংক কেন তারল্য সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাহকদের জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দেওয়ার জন্য ব্যাংক তারল্য সংরক্ষণ করে। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হলো গ্রাহকের আমানত। এ আমানত থেকে ব্যাংক কিছু অংশ ঋণ দেয়। বাকি অংশ তারল্য হিসেবে সংরক্ষণ করে। এ তারল্যের পরিমাণ যথেষ্ট না হলে সমস্যার সৃষ্টি হয়। কারণ ব্যাংক তখন গ্রাহককে চাওয়ামাত্র তার অর্থ ফেরত দিতে পারে না। ফলে গ্রাহক অসন্তোষ সৃষ্টি হয়। একই সাথে ব্যাংকের সুনাম নষ্ট হয়। তাই ব্যাংক যথাযথ তারল্য সংরক্ষণ করে।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংক কেন তারল্য সংরক্ষণ করে? ব্যাখ্যা করো।
উত্তর