হালদা ব্যাংক ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি বিশ্লেষণ কর। 8
উত্তর: হালদা ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী তাই দীর্ঘমেয়াদি ঋণের প্রস্তাব অস্বীকার করার সিদ্ধান্ত যৌক্তিক। জনগণ থেকে সংগৃহীত আমানত ব্যাংকের প্রাথমিক আমানত হিসেবে গণ্য হয়। আমানতের সমুদয় অর্থ ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি রেখে বাকিটা ঋণ দেয়। উদ্দীপকে হালদা ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে। ব্যাংকের গ্রাহক লোকমান হাসান শর্তপূরণ সাপেক্ষে ১২ বছরের জন্য ২০ লাখ টাকা ঋণের জন্য আবেদন করলে ব্যাংকটি অস্বীকৃতি জানায়। কারণ বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদি ঋণ না দিয়ে স্বল্পমেয়াদি ঋণদানের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক একটি মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে জনগণের নিকট থেকে সংগৃহীত আমানত চাহিবামাত্র পরিশোধে বাধ্য থাকে। স্থায়ী আমানতের মাধ্যমে অর্থ সংগ্রহ করলেও তা অধিকাংশ ক্ষেত্রে স্বল্পমেয়াদি বা মধ্যমেয়াদি হয়। তাই এ ব্যাংক ৫ বছর বা তার অধিক সময়ের জন্য ঋণ না দিয়ে নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, ভোক্তা ঋণ ইত্যাদি খাতেই অধিক ঋণ দেওয়ার চেষ্টা করে। এতে তারল্য সংকটও হয় না আবার ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দিয়ে মুনাফার্জন করতে পারে। তাই লোকমান হাসানকে হালদা ব্যাংকের ঋণ না দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
হালদা ব্যাংক ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি বিশ্লেষণ কর। 8
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর