উদ্দীপকের ব্যাংকটির বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যৎ করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: গ্রাহকের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা এবং হিসাবের গোপনীয়তা রক্ষার মাধ্যমে উদ্দীপকের সুরমা ব্যাংক বর্তমান পরিস্থিতি এড়াতে সক্ষম হবে বলে আমি মনে করি। ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র, যা ব্যাংকিং ব্যবসায় ভিত্তিমূল। এ সম্পর্ক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর নির্ভর করে তৈরি হয় এবং এই সম্পর্কের অবনতি ক্ষতিকর ব্যবসায়িক পরিণতি টেনে আনে। এক্ষেত্রে গোপনীয়তার নীতি রক্ষা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মি. সমির 'সুরমা ব্যাংকের সুনামের কথা জানতে পেরে খুলনার শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলে মোটা অঙ্কের টাকা জমা রাখেন। কিন্তু মি. সমিরের এক প্রতিবেশী তার হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ ব্যাংক থেকে জানতে পারে এবং তার কাছে ধার চায়। এক্ষেত্রে সুরমা ব্যাংক গোপনীয়তার নীতি ভঙ্গ করেছে। ফলে মি. সমির ঐ ব্যাংকের ওপর ক্ষুব্ধ হয় এবং তার হিসাবটি বন্ধ করে অন্য ব্যাংকে হিসাব খুলেন এবং ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যাওয়ায় অনেকে তাদের হিসাব সরিয়ে নেন। গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি ব্যতীত অথবা আদালতে নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য জানাতে পারে না। কিন্তু উদ্দীপকের সুরমা ব্যাংক এ বিষয়টি উপেক্ষা করে গেছে। ফলে ব্যাংকটি গ্রাহক হারাচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাংকটিকে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জনের দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গ্রাহকদের বুঝাতে হবে এ ধরনের সমস্যা ভবিষ্যতে ঘটবে না। তারা যথাযথভাবে গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে চলবে। অর্থাৎ গ্রাহকের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন এবং গোপনীয়তার নীতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে সুরমা ব্যাংক বর্তমান পরিস্থিতি এড়াতে পারবে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper Chapter 3: বানিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 3: বানিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যৎ করণীয় কী? যুক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর