Chapter 3: বানিজ্যিক ব্যাংক Finance 2nd Paper

HSC Finance 2nd Paper এর Chapter 3: বানিজ্যিক ব্যাংক অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

১৮৮

প্রশ্ন

Finance 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

হালদা ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে। ব্যাংকের গ্রাহক লোকমান হাসান শর্ত পূরণসাপেক্ষে ১২ বছরের জন্য ২০ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন। করলে ব্যাংকটি তা দিতে সাথে সাথে অস্বীকৃতি জানায়। এতে লোকমান হাসান ঐ ব্যাংকের হিসাব বন্ধ করে দিয়ে অন্য ব্যাংকে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। [হলি ব্রুস কলেজ, ঢাকা]
ক
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি?

উত্তর

বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হলো আমানত।
খ
"KYC" ফরম কেন গুরুত্বপূর্ণ?

উত্তর

ব্যাংকে হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর। বিভিন্ন তথ্যসংবলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাকে KYC ফর্ম বলে। KYC এর পূর্ণরূপ 'Know your customer′customer^{\prime} অর্থাৎ তোমার গ্রাহককে জানো। গ্রাহক যাতে ভূঁয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান না হয় এবং তার প্রদত্ত তথ্যাদি ও আর্থিক সামর্থ্য সম্পর্কে যাতে মিথ্যা তথ্য দিতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্যাংক এরূপ ফর্ম ব্যবহার করে। ভুয়া লেনদেন, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মতো অপরাধ দমনের জন্য এরূপ ফর্ম গুরুত্বপূর্ণ।
গ
উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের হালদা ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদি ঋণ দেওয়া। উদ্দীপকের হালদা ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ ব্যাংকটির তহবিলের গুরুত্বপূর্ণ উৎস হলো বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহক থেকে সংগৃহীত আমানত। এ আমানত থেকে ব্যাংকটি ঋণ দেয়। যে কারণে উদ্দীপকের লোকমান হাসান ঋণের আবেদন করেছেন। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের উল্লিখিত হালদা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।
ঘ
হালদা ব্যাংক ঋণ না দেওয়ার সিদ্ধান্তটি বিশ্লেষণ কর। 8

উত্তর

হালদা ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী তাই দীর্ঘমেয়াদি ঋণের প্রস্তাব অস্বীকার করার সিদ্ধান্ত যৌক্তিক। জনগণ থেকে সংগৃহীত আমানত ব্যাংকের প্রাথমিক আমানত হিসেবে গণ্য হয়। আমানতের সমুদয় অর্থ ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি রেখে বাকিটা ঋণ দেয়। উদ্দীপকে হালদা ব্যাংক জনগণের আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে। ব্যাংকের গ্রাহক লোকমান হাসান শর্তপূরণ সাপেক্ষে ১২ বছরের জন্য ২০ লাখ টাকা ঋণের জন্য আবেদন করলে ব্যাংকটি অস্বীকৃতি জানায়। কারণ বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদি ঋণ না দিয়ে স্বল্পমেয়াদি ঋণদানের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক একটি মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে জনগণের নিকট থেকে সংগৃহীত আমানত চাহিবামাত্র পরিশোধে বাধ্য থাকে। স্থায়ী আমানতের মাধ্যমে অর্থ সংগ্রহ করলেও তা অধিকাংশ ক্ষেত্রে স্বল্পমেয়াদি বা মধ্যমেয়াদি হয়। তাই এ ব্যাংক ৫ বছর বা তার অধিক সময়ের জন্য ঋণ না দিয়ে নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, ভোক্তা ঋণ ইত্যাদি খাতেই অধিক ঋণ দেওয়ার চেষ্টা করে। এতে তারল্য সংকটও হয় না আবার ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দিয়ে মুনাফার্জন করতে পারে। তাই লোকমান হাসানকে হালদা ব্যাংকের ঋণ না দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

'সুরমা ব্যাংক' তার প্রধান অফিস ঢাকায় থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে প্রতিষ্ঠানটি জনগণকে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা দেয়। ২০১৮ সালে ব্যাংকটি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। মি. সমির ব্যাংকের এতো সুনামের কথা জানতে পেরে খুলনার শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলে মোটা অঙ্কের টাকা জমা রাখেন। মি. সমিরের একজন প্রতিবেশী তার ব্যাংক হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ ব্যাংক থেকে জানতে পারে এবং ধার চায়। এ কারণে মি. সমির ঐ ব্যাংকের উপর মনঃক্ষুণ্ণ হয় এবং তার হিসাবটি বন্ধ করে অন্য ব্যাংকে হিসাব খোলেন। এ ঘটনা জানতে পেরে কিছু গ্রাহকও তাদের হিসাব সরিয়ে নেন। এতে কর্তৃপক্ষ বেশ চিন্তিত। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক
কোন ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়?

উত্তর

বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়।
খ
মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন?

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ ও প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করা। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে সঞ্চয় সংগ্রহ ও তাকে মূলধনে পরিণত করে। এ ভূমিকার কারণেই মূলধন গঠনে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
গ
কার্যাবলির ভিত্তিতে 'সুরমা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের 'সুরমা ব্যাংক' কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত গ্রহণ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক দেশে-বিদেশের বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। উদ্দীপকের 'সুরমা ব্যাংক' তার প্রধান অফিস ঢাকায় থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা দেয়। তাই ২০১৮ সালে ব্যাংকটি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয়। 'সুরমা ব্যাংক' মূলত মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে শাখা খুলে স্বল্পসুদে আমানত গ্রহণ করে এবং অধিক সুদে ঋণদান করে থাকে। এছাড়া বিভিন্নমুখী সেবাদানের মাধ্যমে ব্যাংকটি আয় করে থাকে। পাশাপাশি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের আস্থাও অর্জনও করতে পারছে। এ ধরনের কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই নিঃসন্দেহে বলা যায়, কার্যাবলির ভিত্তিতে 'সুরমা 'ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক।
ঘ
উদ্দীপকের ব্যাংকটির বর্তমান পরিস্থিতি এড়াতে ভবিষ্যৎ করণীয় কী? যুক্তিসহ মতামত দাও।

উত্তর

গ্রাহকের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা এবং হিসাবের গোপনীয়তা রক্ষার মাধ্যমে উদ্দীপকের সুরমা ব্যাংক বর্তমান পরিস্থিতি এড়াতে সক্ষম হবে বলে আমি মনে করি। ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র, যা ব্যাংকিং ব্যবসায় ভিত্তিমূল। এ সম্পর্ক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের ওপর নির্ভর করে তৈরি হয় এবং এই সম্পর্কের অবনতি ক্ষতিকর ব্যবসায়িক পরিণতি টেনে আনে। এক্ষেত্রে গোপনীয়তার নীতি রক্ষা ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মি. সমির 'সুরমা ব্যাংকের সুনামের কথা জানতে পেরে খুলনার শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলে মোটা অঙ্কের টাকা জমা রাখেন। কিন্তু মি. সমিরের এক প্রতিবেশী তার হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ ব্যাংক থেকে জানতে পারে এবং তার কাছে ধার চায়। এক্ষেত্রে সুরমা ব্যাংক গোপনীয়তার নীতি ভঙ্গ করেছে। ফলে মি. সমির ঐ ব্যাংকের ওপর ক্ষুব্ধ হয় এবং তার হিসাবটি বন্ধ করে অন্য ব্যাংকে হিসাব খুলেন এবং ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস কমে যাওয়ায় অনেকে তাদের হিসাব সরিয়ে নেন। গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি ব্যতীত অথবা আদালতে নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য জানাতে পারে না। কিন্তু উদ্দীপকের সুরমা ব্যাংক এ বিষয়টি উপেক্ষা করে গেছে। ফলে ব্যাংকটি গ্রাহক হারাচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাংকটিকে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জনের দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গ্রাহকদের বুঝাতে হবে এ ধরনের সমস্যা ভবিষ্যতে ঘটবে না। তারা যথাযথভাবে গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে চলবে। অর্থাৎ গ্রাহকের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন এবং গোপনীয়তার নীতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে সুরমা ব্যাংক বর্তমান পরিস্থিতি এড়াতে পারবে বলে আমি মনে করি।

মি. স্বপন তার সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদি ঋণ নিতে চান। তিনি যে ব্যাংকে টাকা জমা রাখেন সে ব্যাংকের ম্যানেজারকে একথা জানানো হলো। ম্যানেজার সাহেব বললেন যে, তারা দীর্ঘমেয়াদে ঋণ দেয় তবে তা খুবই সীমিত। কারণ তাদের তহবিলের মুখ্য অংশ হলো চাহিদা আমানত। আমানতকারীদের উত্থাপিত চেক যাতে কখনো ফেরত না যায় এ বিষয়ে ব্যাংক খুবই সতর্ক থাকে। ম্যানেজার সাহেবের কথা শুনে প্রথমত কিছুটা আহত হলেও মি. স্বপন মনে করছেন একথাগুলোর পিছনে তারও স্বার্থ রয়েছে। [বরিশাল বোর্ড ২০১৬]
ক
ব্যাংক কী?

উত্তর

যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে।
খ
ই-ব্যাংকিং বলতে কী বোঝায়?

উত্তর

উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বলে। অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, লেনদেন সম্পন্নকরণ, তথ্য সংরক্ষণ, সরবরাহ ইত্যাদি ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হয়। এ ধরনের ব্যাংকিং পদ্ধতি সনাতন, কায়িক শ্রমনির্ভর, সীমিত সেবাসংবলিত, মন্থর কাগজ ও নথির জমাকৃত স্তূপের সেকেলে ব্যাংকিং পদ্ধতির অবসান ঘটিয়েছে।
গ
উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ীও বলা হয়। উদ্দীপকে মি. স্বপন তার সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদি ঋণ নিতে চায়। অথচ তার যে ব্যাংকে হিসাব রয়েছে সেখানে স্বল্পমেয়াদে ঋণ দেওয়া হয়। কারণ তাদের তহবিলের মুখ্য অংশ হলো চাহিদা আমানত। আমানতকারীদের উত্থাপিত চেক যাতে কখনো ফেরত না যায় এ বিষয়ে ব্যাংক খুবই সতর্ক থাকে। এ বৈশিষ্ট্যগুলো বাণিজ্যিক ব্যাংকের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।
ঘ
ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে মি. স্বপনের স্বার্থ রয়েছে- এ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর

ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে মি. স্বপনেরও স্বার্থ রয়েছে- উক্তিটি যথার্থ। স্বার্থ বলতে যার ওপর কারও দাবি, অধিকার ও প্রাপ্য আছে তাকে বোঝায়। এরূপ স্বার্থ একে অন্যের প্রতি অধিক আগ্রহবোধের সৃষ্টি করে। উদ্দীপকের ব্যাংকটি যে নীতির ওপর চলছে তাতে মি. স্বপনের স্বার্থটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কারণ তিনি এ ব্যাংকেই হিসাব পরিচালনা করছেন এবং এ হিসাবের মাধ্যমেই তিনি তার লেনদেন নিষ্পত্তি করছেন। অর্থাৎ তিনি তার আমানতকৃত অর্থ চেক উত্থাপনের সাথে সাথে ফেরত পাবেন বলে ব্যাংকিং নীতিতে স্পষ্ট প্রতীয়মান। এরূপ সততা ও সর্বোত্তম সেবা প্রাপ্তির পর ব্যাংকের প্রতি যেমন মি. স্বপনের আস্থা অর্জিত হবে তেমনি যে অর্থ আমানত হিসেবে রেখেছেন তা থেকে তিনি যে মুনাফা পাবেন তা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। তাই মি. স্বপন ম্যানেজার সাহেবের কথায় প্রথমে কিছুটা কষ্ট পেলেও তিনি অনুধাবন করেছেন যে, এরূপ কথার মধ্যে তারও স্বার্থ নিহিত রয়েছে। কাজেই বলা যায়, প্রতিটি বিষয়ে কারও না কারও স্বার্থ জড়িত থাকে। উদ্দীপকে মি. স্বপনের স্বার্থও তেমনি ব্যাংকের পরিচালনা নীতির সাথে জড়িত রয়েছে।